হোম > খেলা

এমবাপ্পের গোলে জিতল রিয়াল

লা লিগা

স্পোর্টস ডেস্ক

দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সময়টাও ভালো যাচ্ছে। খেলছেও দারুণ। এক কথায় অপ্রতিরোধ্য একটি দল। ছন্দময় ফুটবলের পসরা সাজিয়ে স্প্যানিশ লিগে দলটি তুলে নিল আরও একটি অনায়াস জয়। লা লিগায় এ নিয়ে রিয়াল পাঁচ ম্যাচ খেলে পেল পঞ্চম জয়ের দেখা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়েও শতভাগ জয় তুলে নিল কোচ জাবি আলোনসোর দল। ছয় ম্যাচ খেলে রিয়াল পেল ষষ্ঠ জয়। তার মানে চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়াল অজেয়। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছে মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি।

এ ম্যাচে কোচ আলোনসো একাদশে চমকে দেন ফুটবল অনুরাগীদের। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গী করে দেন গঞ্জালো গার্সিয়াকে। তবে ম্যাচের প্রথম গোলটা দেন এদের মিলিতাও! ৩০ গজ দূর থেকে আক্রমণ শানাণ মিলিতাও। কিন্তু আক্রমণটা রুখে দিতে পারেননি এসপানিওলের রক্ষণভাগ। মিলিতাওয়ের ক্ষিপ্রগতির শটে বোকা বনে যান দলটির গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ।

রিয়ালকে নাস্তানাবুদ করার কম চেষ্টা করেনি এসপানিওল। ফার্নান্দো ক্যালেরো ও টাইরিস ডলান গোলের সুযোগ পেলেও পারেননি থিবো কোর্তোয়ার চোখকে ফাঁকি দিতে। উল্টো বিরতির পর খেলা শুরু হতেই দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পে ডি-বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো শটে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন।

একনজরে ফল

রিয়াল মাদ্রিদ ২-০ এসপানিওল

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?