হোম > খেলা

একাদশে ফিরতে পারেন শান্ত

সেঞ্চুরির পর অফফর্মে ইমন

স্পোর্টস রিপোর্টার

সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারলেও শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে ২৭ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। সে ম্যাচে ১০০ রানের ইনিংস খেলে সফরকারীদের জয়ের নায়ক ছিলেন পারভেজ হোসেন ইমন। এরপর থেকেই ব্যাট হাতে বাজে সময় পার করছেন বাঁহাতি ওপেনার। টানা অফফর্মের কারণে এবার একাদশ থেকে জায়গা হারানোর শঙ্কায় আছেন ইমন।

প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ইতোমধ্যে পাকিস্তানের কাছে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুই ম্যাচে ইমনের ব্যাট থেকে এসেছে ১২ রান। এর আগে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রানের খাতাই খুলতে পারেননি। ব্যাট হাতে টানা তিন ম্যাচ ধুঁকতে থাকা ইমনের পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ কুড়ি ওভারের ম্যাচে জায়গা পেতে পারেন নাজমুল হোসেন শান্ত।

এছাড়া সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে আসতে পারে আরও একাধিক পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন খালেদ আহমেদ। তবে টিম ম্যানেজমেন্ট বাড়তি স্পিনারের কথা ভাবলে সুযোগ হতে পারে তানভীর ইসলামের। ফর্মে নেই জাকের আলী অনিক, শামিম পাটোয়ারি, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেনরাও। যদিও বিকল্প না থাকায় এদের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা খুব কম।

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম/খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার