হোম > খেলা

দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার

তৃতীয় দিনের শুরুতে সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম। এরপর নবম উইকেটে তানজিম হাসান সাকিবকে নিয়ে দলের লিড বাড়াতে থাকেন মেহেদি হাসান মিরাজ। সাকিব ফিফটির কাছে গিয়ে ফিরলেও একপ্রান্ত আগলে ছিলেন। তাতেই পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা।

১২৫তম ওভারে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। মাধেভেরের করা সে ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে পৌঁছে যান এই বোলিং অলরাউন্ডার৷ এই সংস্করণের ক্রিকেটে দ্বিতীয় শতক তুলে নেওয়ার পথে ১১ চারের পাশাপাশি একটি ছয় হাঁকান মিরাজ।

অষ্টম উইকেটে তাইজুলকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন মিরাজ। ২০ রান করে আউট হন তাইজুল। এরপর নবম উইকেটে সাকিবকে নিয়ে দলকে ৯৬ রান এনে দেন। ফিফটি থেকে ৯ রান দূরে থাকতে মাধেভেরের শিকার হয়ে ফেরেন সাকিব। সঙ্গী হারালেও ক্রিজে টিকে ছিলেন মিরাজ।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন