হোম > খেলা

আনচেলত্তির অভিষেক ম্যাচে ব্রাজিলের হোঁচট

স্পোর্টস ডেস্ক

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে পথচলা শুরু হলো কার্লো আনচেলত্তির। কিন্তু কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়টা ভালো হয়নি এই ইতালিয়ান মাস্টারমাইন্ডের। তার কোচিংয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।

এ নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন থাকল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে গত মার্চে চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনার মাঠ থেকে ৪-১ গোলে হার নিয়ে ফিরেছিল ল্যাটিন আমেরিকান জায়ান্টরা। টানা দুই ম্যাচ জয়হীন থাকায় বিশ্বকাপে উঠা আরেকটু কঠিন হয়ে গেল ভিনিসিয়াস জুনিয়র, রিশার্লিশনদের। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। ছয় জয়ের বিপরীতে পাঁচটিতেই হেরেছে ব্রাজিল। বাকি চার ম্যাচে পয়েন্ট ভাগ করেছে তারা। ৩১ পয়েন্ট নিয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা।

লম্বা সময় ধরেই নিজেদের হারিয়ে খুঁজছিল ব্রাজিল। নিজেদের পুরনো শক্তি ফিরে পেতে আনচেলত্তিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় দেশটির ফুটবল ফেডারেশন। কিন্তু এই কোচের অধীনে ইকুয়েডরের বিপক্ষে ছন্নছাড়া ফুটবল খেলেছে ব্রাজিল। বল দখল কিংবা আক্রমণ কোনো বিভাগেই নেতৃত্ব দিতে পারেনি সফরকারী দল। ইকুয়েডরের ফরওয়ার্ডরা সুযোগ হাতছাড়া না করলে হার নিয়েই ফিরতে হতো জায়ান্টদের। পরবর্তী ম্যাচে আগামী ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ