হোম > খেলা

জোড়া সেঞ্চুরির পুরস্কার পেলেন শান্ত

স্পোর্টস ডেস্ক

গল টেস্টটা স্বপ্নের মতো কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সে ম্যাচের দুই ইনিংসেই শতকের দেখা পান এই বাঁহাতি ব্যাটার। এবার তার পুরস্কার পেলেন বাংলাদেশ দলপতি।

প্রথম ইনিংসে ১৪৮ রান করেন শান্ত। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১২৫ রান। তাতেই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে একাধিকবার এক টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন শান্ত। অন্যদিকে ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টে দুই শতকের দেখা পান তিনি।

এমন দারুণ ব্যাটিং করে আইসিসির হালনাগাদকৃত সবশেষ টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ উন্নতি করেছেন শান্ত। একলাফে ২৯ এ চলে এসেছেন এই টপঅর্ডার ব্যাটার।

শান্ত’র মতো জোড়া সেঞ্চুরি না করলেও গল টেস্টে মুশফিকুর রহিমও ব্যাট হাতে কম যাননি। প্রথম ইনিংসে ১৬৩ রান এনে দেন সাবেক অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে করেন ৪৯ রান। ১১ ধাপ এগিয়ে বর্তমানে ৩০ নম্বরে উঠে এসেছেন মুশফিক। ড্র হওয়া টেস্টটির দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেন সাদমান ইসলাম অনিক। তিন ধাপ এগিয়ে ৫৫তম স্থানে আছে এই ওপেনার।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়েছেন নাইম হাসান। বর্তমানে ৪৮ নম্বরে আছেন এই অফস্পিনার। গল টেস্টের দুই ইনিংসে মোট ৬ উইকেট নিয়েছেন তিনি।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার