হোম > খেলা

চীনে জিতল বাফুফে একাডেমি

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। একই সময়ে বাফুফে একাডেমির অনূর্ধ্ব-১৭ দল খেলছে চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে। গতকাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে জিতেছে সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ম্যাচের খেলা হয় ৮০ মিনিট। বাংলাদেশকে প্রথমার্ধে এগিয়ে দেন আশিক। বিরতির পর তিন গোল আসে ৫৪-৫৯ মিনিটের মধ্যে। তাহসান ৫৪ মিনিটে দ্বিতীয়ার্ধে প্রথম গোল করেন। পরের মিনিটে আশিক নিজের জোড়া গোলের দেখা পান। ৫৯ মিনিটে হেদায়েত গোল দিলে ৪-০ গোলের বড় জয়ের উচ্ছ্বাসে ভেসে যায় বাংলাদেশ।

চীনে আমন্ত্রিত টুর্নামেন্টে বাফুফে একাডেমি দলের গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ স্থানীয় দল ইউহান ও শ্রীলঙ্কা। আজ শ্রীলঙ্কা ও আগামীকাল চীনের ইউহান প্রাদেশিক দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

তবু শেষ আটের আশা বেঁচে রইল বাংলাদেশের

জার্মানির বিশ্বকাপ দলে চমক রাখছেন নাগেলসম্যান

টিভির পর্দায় এএফসি নারী এশিয়ান কাপের ম্যাচসহ আরও যত খেলা

শিরোপায় চোখ ভারত-নিউজিল্যান্ডের

কেমন হলো পাকিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড

মোহামেডানের নতুন সভাপতি বরকতউল্লাহ বুলু

মেসি হয়তো পেলের চেয়েও ভালো: ট্রাম্প

টুর্নামেন্ট সেরার দৌড়ে ৮ ক্রিকেটার

৭-০ গোলে হারলেও অসম্মান হতো না : বাটলার

দ্বিতীয় পর্বে আবাহনী-কিংসের জয়