হোম > খেলা

নেপাল ম্যাচে অনিশ্চিত হামজা

স্পোর্টস রিপোর্টার

হামজা চৌধুরী

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে ম্যাচ দুটির জন্য জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার দলে আছেন দেওয়ান হামজা চৌধুরীও।

প্রাথমিক দলে রাখা হয়েছে ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে। তাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন কাবরেরা। তবে আসন্ন দুটি ম্যাচে হামজাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে ম্যাচ খেলার সময় চোটে পড়েছেন হামজা। তবে তার চোট গুরুতর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে ম্যাচ শেষে লেস্টার সিটির অধিনায়ক হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হামজা। তাকে বেশ চনমনেই দেখা যায়। তাছাড়া ফেসবুক পেজে এক পোস্টে ম্যাচের কিছু ছবি দিয়ে হামজা লিখেছেন, ‘বিরতিতে যাওয়ার আগে শেষটা দারুণ হয়েছে। আমরা যেভাবে খেলেছি, আমাদের প্রত্যাশা ও লড়াইয়ের মানসিকতা সবাই উপভোগ করেছেন।’

তার পোস্টেও চোটের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই চোটের কারণ দেখিয়ে নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য তাকে ক্লাব শেষ পর্যন্ত ছাড়বে কি না- এটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হামজার চোট পাওয়া চ্যাম্পিয়নশিপের ম্যাচে বার্মিংহাম সিটির জয়রথ থামাল লেস্টার সিটি।

ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারায় বার্মিংহামকে। এতে তিন পয়েন্ট নিশ্চিত করে লেস্টার। ম্যাচের ৭২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লেস্টার অধিনায়ক হামজা।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?