হোম > খেলা

পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় তৃতীয় ও শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ ছিল সালমান আগাদের সামনে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি সফরকারীরা। ডিএলএস মেথডে ১৪ রানে জিতে সিরিজ বাঁচিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ লেভেল করেছে লঙ্কানরা।

বৃষ্টির কারণে পরিধি কমে ১২ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানের লক্ষ্য ছিল ১৬১। তবে টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে তাদের ইনিংস থেমে গেছে ১৪৬ রানে। সালমান এনে দেন ৪৫ রান। ২৮ রান করেন মোহাম্মদ নাওয়াজ। খাজা নাফি যোগ করেন ২৬ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই শিকার করেন ৪ উইকেট।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। যদিও শুরুটা মোটেই ভালো ছিল না তাদের। ৫২ রান তুলতেই ৩ উইকেট খুইয়ে ফেলেছিল স্বাগতিক লঙ্কানরা। ক্যাপ্টেন দাসুন শানাকার ব্যাট থেকে আসে ৩৪ রান। আর ৩০ রান এনে দেন কুশল মেন্ডিস। বাকি ব্যাটসম্যানদের কেউ ২২ রানের স্কোরও পেরোতে পারেননি। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম।

সেমিফাইনালের আগে মহাচিন্তায় আর্জেন্টিনা-ইংল্যান্ড-ফ্রান্স

ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ

বিশ্বকাপ ফাইনালের ৪৯ কোটি টাকার টিকিট প্যাকেজ

শেষ চারে ওঠার লড়াইয়ে এগিয়ে যারা

এএফএ প্রধান তাপিয়ার বিরুদ্ধে তদন্তে এফবিআই

নতুন রেকর্ড গড়ল ফার্নান্দেজের গোল

আর্জেন্টিনা অপরাজেয় নয়, আত্মবিশ্বাসী সুইস কোচ মুরাত ইয়াকিন

সব কিছু জেতার পরও মেসির জয়ের ক্ষুধা মেটেনি: ইব্রাহিমোভিচ

ক্লোসাকে জার্সি উপহার দিবেন মেসি

রেফারিং বিতর্ক, ব্রাজিলের বিদায় ও আর্জেন্টিনার প্রত্যাবর্তনের গল্প