হোম > খেলা

ভুলতে বসা করোনার কথা মনে করিয়ে দিলেন হেড

স্পোর্টস ডেস্ক

করোনভাইরাসের কথা শোনা যায় না অনেক দিন হয়ে গেল। তাই এই মহামারির কথা একরকম ভুলতেই বসেছিল সবাই। যদিও সেই লকডাউনের দিনগুলোর কথা আবার মনে করিয়ে দিলেন ট্রাভিস হেড।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টরি বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা পজিটিভ হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হায়দরাবাদের হয়ে নিজেদের পরবর্তী ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামতে পারবেন না হেড। যদিও শিগগিরই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ভেট্টরি।

সোমবার বাংলাদেশ সময় রাত আটটায় লখনৌর মুখোমুখি হবে হায়দরাবাদ। তার আগে সংবাদ সম্মেলনে ভেট্টরি বলেন, ‘হেড কোভিডে আক্রান্ত। তাই সে সময়মতো দলের সঙ্গে যোগ দিতে পারছে না। আশা করছি, পরের ম্যাচে তাকে আমরা ফিরে পাবো। তার আগে যাচাই করে নিতে হবে সে ম্যাচ খেলার জন্য ফিট আছে কিনা।’

এবারের আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি হেড। ১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৮১ রান। অন্যদিকে তিন ম্যাচ হাতে রেখে হায়দরাবাদও প্লে অফের দৌঁড় থেকে ছিটকে গেছে।

দুই গোলে এগিয়েও ৫০ বছর পর বিব্রতকর হার ম্যানইউর

মেসির শততম গোল মিয়ামির শিরোপা জয়

‘রোনালদোকে এখনই বিদায় করা উচিত’

রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

প্রমোদ প্রাসাদে ভাসমান ভিলেজ!

ছোট পর্দায় ক্রিকেটের সঙ্গী হয়ে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

উদীয়মান অ্যাথলেটদের দায়িত্ব নিচ্ছে সরকার

ব্যাগি ক্যাপ আর কুকাবুরা নিয়ে ফিরছে এনসিএল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ