হোম > খেলা

জয়ে শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ে শুরু করল পাকিস্তান। নিজেদের মাঠে অতিথি জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে ৫ উইকেটে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর জয়টা এসেছে চার বল হাতে রেখেই।

ফখর জামান (৪৪) আর উসমান খানের (৩৭*) দুরন্ত ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে ফেলে পাকিস্তান। শেষে জয় ছিনিয়ে নেওয়ার কাজটা সারেন মোহাম্মদ নাওয়াজ। ১২ বলে খেলেন ২১ রানের হার না মানা দারুণ এক ক্যামিও ইনিংস। নাওয়াজের টানা দুই বাউন্ডারিতে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১৫১ তুলে জয়ের উচ্ছ্বাসে মাতে স্বাগতিকরা।

তার আগে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। এক রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন ওপেনার ব্রায়ান বেনেট (৪৯)। ৩৪ রান করে অপরাজিত থেকে যান সিকান্দার রাজা। আর ৩০ রান যোগ করেন তাদিওয়ানাশে মারুমানি।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ১৪৭/৮, ২০ ওভার (বেনেট ৪৯, মারুমানি ৩০, টেলর ১৪, রাজা ৩৪*; নাওয়াজ ২/২২)।

পাকিস্তান: ১৫১/৫. ১৯.২ ওভার (সাহিবজাদা ১৬, সাইম ২২, ফখর ৪৪, উসমান ৩৭*, নাওয়াজ ২১*; ইভান্স ২/২৬)।

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ নাওয়াজ।

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি