হোম > খেলা

সিটির সামনে ফাইনালের হাতছানি

এফএ কাপ

স্পোর্টস ডেস্ক

ভুলে যাওয়ার মতো একটা মৌসুমই শেষ করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আশা আগেই হাতছাড়া করেছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। লিভারপুল রয়েছে আজ লিগ শিরোপা উৎসবের মেতে ওঠার অপেক্ষায়। ইএফএল কাপের শেষ ষোলো রাউন্ড থেকে সিটিকে বিদায় করে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। দ্য সিটিজেনরা ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগ থেকেও। ম্যানচেস্টারের এ জায়ান্ট ক্লাবের ভক্ত-সমর্থকদের হৃদয় ভেঙেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে কোনো সুযোগ না থাকলেও ঘরোয়া ফুটবলে এখনো শিরোপা জয়ের আশা জিইয়ে রয়েছে সিটির। সেটি অবশ্য এফএ কাপে। পরে জুন-জুলাইয়ে থাকবে ক্লাব বিশ্বকাপের জয়ের সুযোগ।

এফএ কাপের শিরোপা জয়ের জন্য তার আগে অবশ্য টুর্নামেন্টটি ফাইনালের টিকিট কাটতে হবে তাদের। লক্ষ্যটা সামনে রেখে আজ রাতে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে নামছে তারা। শেষ চারে তাদের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। ফাইনালে উঠতে হলে যে করেই হোক আজ নটিংহ্যামকে হারাতেই হবে গার্দিওলার শিষ্যদের। ওয়েম্বলি স্টেডিয়ামে দুদল মুখোমুখি হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে।

মৌসুমের শুরু আর মাঝটা যাচ্ছে তাই বাজে কাটলেও শেষ দিকে এসে ভালো করছে ম্যানসিটি। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ক্লাবটি রয়েছে টানা ৭ ম্যাচ ধরে অপরাজিত। আর ইংলিশ প্রিমিয়ার লিগে পেয়েছে টানা তিন জয়ের দেখা। আজকের ম্যাচ জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লেখার প্রত্যাশায় রয়েছে ভক্ত-সমর্থকরা। কিন্তু সিটিকে বিদায় করে দিতে আটঘাট বেঁধেই মাঠে নামতে যাচ্ছে নটিংহ্যাম ফরেস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠ সিটি গ্রাউন্ডে ম্যানসিটিকে ১-০ হারিয়ে প্রস্তুতি সেরে রেখেছে তারা। তবে ডিসেম্বরে ঘরের মাঠ ইতিহাদে এই নটিংহ্যামকেই ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি সঙ্গে করেই মাঠে নামছে ম্যানসিটি।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি