হোম > খেলা

হৃৎপিন্ডে জটিলতা নিয়ে ফারুক আহমেদ হাসপাতালে

স্পোর্টস রিপোর্টার

বিসিবি পরিচালক ফারুক আহমেদের হৃৎপিন্ডে রিং পরানো হয়েছে। হৃৎপিন্ডে তার আগেই একটা রিং ছিল। সাধারণত একটা চেকআপের জন্য ল্যাব এইড হাসপাতালে এসেছিলেন। সেই চেকআপে জটিলতা মিলল। জানা গেল, হৃৎপিন্ডে ব্লকের সমস্যা রয়েছে। চিকিৎসক রায়ান আনিফের পরামর্শ এবং তত্ত্বাবয়ানে তার হৃৎপিন্ডে নতুন করে রিং পরানো হয়। সাবেক ক্রিকেট অধিনায়ক এখন হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছেন।

ফারুক আহমেদের স্বজনরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। সমস্যা কেটে গেছে। যথাসময়ে চেকআপ করানোয় তার জটিলতা ধরা পড়েছিল এবং সেটার সমাধানও হয়েছে।

চলতি মাসের শেষভাগে সাবেক এই অধিনায়ক ওমরাহ জন্য সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ওমরাহর আগে হাসপাতালে চেকআপের জন্য এসেছিলেন। সেখানেই তার নতুন জটিলতা ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, ফারুক আহমেদ এখন ভালো আছেন। তাকে কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল