হোম > খেলা

আজ ঢাকায় আসছেন হামজা চৌধুরী

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ফুটবলে সামনে দুটি ম্যাচ। প্রতিপক্ষ নেপাল ও ভারত। নতুন এই মিশনকে সামনে রেখে আজ দুপুরে ঢাকায় পা রাখছেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। আর শমিত সোম দেশে আসবেন আগামীকাল মঙ্গলবার রাতে। গতকাল গণমাধ্যমকে এমন খবর দিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান। হামজা-শমিতের সঙ্গে জাতীয় দলে ডাক পেয়েছেন কিউবা মিচেলও। আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

গত ১৪ অক্টোবর হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করায় এশিয়ান কাপ বাছাইয়ে খেলার স্বপ্ন চুরমার হয়েছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি ড্র করার বিপরীতে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা হার মেনেছে বাকি দুটি ম্যাচে। চলতি মাসে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে বাছাই পর্বের পঞ্চম ম্যাচ। আর নেপালের বিপক্ষে দেশের ছেলেরা খেলবে প্রীতি ম্যাচ।

এখন জাতীয় স্টেডিয়ামে হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এ কারণে ফুটবলারদের অনুশীলন সারতে হচ্ছে বসুন্ধরার কিংস অ্যারেনায়। অনুশীলনের ফাঁকে টিম ম্যানেজার আমের খান বলেন, ‘হামজা সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে। শমিত সোম আসবে ১১ তারিখ রাত ১২টার দিকে। নেপাল ম্যাচে হামজা খেলবে কি না, সেটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত।’

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস