হোম > খেলা

হামজাদের জন্য নতুন কোচ নিয়োগ

স্পোর্টস ডেস্ক

গত মাসের শেষ দিকে রুড ফন নিস্টলরয় দায়িত্ব ছাড়ার পর থেকেই লেস্টার সিটির প্রধান কোচের পদটা খালি ছিল। সে পদে এবার মার্তি সিফুয়েন্তেসকে বসাল লেস্টার। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিফুয়েন্তেসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে লেস্টার। অর্থ্যাৎ ২০২৮ সালের জুন পর্যন্ত ক্লাবটির দায়িত্ব পালন করবেন এই স্প্যানিশ কোচ। এর আগে সবশেষ কুইন্স পার্ক রেঞ্জার্সের ডাগআউটে ছিলেন সিফুয়েন্তেস।

২০২৪-২৫ মৌসুমটা খুবই দুর্বিষহ ছিল লেস্টারের জন্য। সে মৌসুমে ধারাবাহিক বাজে পারফরম্যান্স করায় ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয় তাদের। এই মৌসুমে তাই দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলতে হবে লেস্টারকে। তাই সিফুয়েন্তেসের প্রধান চ্যালেঞ্জ ক্লাবটিকে ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরিয়ে আনা।

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো