হোম > খেলা

ভূমিকম্পে আতঙ্কের মধ্যেই প্রথম সেশন শেষে আয়ারল্যান্ড ৭ উইকেটে ২১১

স্পোর্টস রিপোর্টার

ভূমিকম্পে বন্ধ ছিল খেলা। ছবি- সংগ্রহীত

১০.৩৮ মিনিটে পুরো ঢাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। ব্যতিক্রম ছিল না মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ভূমিকম্প চলাকালে দুই দলের ক্রিকেটাররা ড্রেসিংরুম থেকে বেরিয়ে সবাই ডাগআউটে দাঁড়িয়েছিলেন। আর মাঠে থাকা ক্রিকেটাররা দাঁড়িয়েছিলেন মাঠেই। ৫.৫ মাত্রার হওয়ায় ভূমিকম্পে সবাই আসলে হয়ে ওঠেন নার্ভাস। এমন সেশনে মিরপুরে প্রথম সেশন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২১১ রান।

মিরপুরে দিনের শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিল আয়ারল্যান্ড। আগের দিনের রানের সঙ্গে ৭৭ রান যোগ করে আউট হন স্টিফেন দোহানি। তাইজুল ইসলামের বলে বোল্ড হন তিনি। ভূমিকম্পের আগে দারুণভাবে বাংলাদেশের বোলিং সামলাচ্ছিল আইরিশরা। ভূমিকম্পের কারণে খেলা ২-৩ মিনিটের মতো বন্ধ ছিল। ওই বিরতির পরই প্রথম সেশনে দুই উইকেট হারায় আইরিশরা। প্রথমে ফেরেন দোহানি। পরে সেই তাইজুলের শিকার হয়ে আউট হন অ্যান্ডি ম্যাকব্রাইন। তার ব্যাটে আসেনি কোন রান।

টানা দুই উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করছেন লরকান টাকার ও জর্ডান নেইল। দুজন মিলে ৮ম উইকেট জুটিতে এখন পর্যন্ত ৩৬ রান যোগ করেছেন তারা দুজনে। টাকার ১২০ বলে ৫৬ রান করে অপরাজিত আছেন। নেইল করেন ৪১ বলে ২৪ রান।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার