হোম > খেলা

মেক্সিকোর প্রেসিডেন্ট নিজের বিশ্বকাপ টিকিট দেবেন এক মেয়েকে

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। তবে উদ্বোধনী ম্যাচে থাকবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।

ক্লদিয়া নিজের প্রিমিয়াম টিকিটটি দেবেন কোনো বাচ্চা মেয়ে বা নারী ফুটবলপ্রেমীকে। সেই ভাগ্যবান দর্শক হবেন এমন কেউ, যার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার সামর্থ্য নেই।

সংবাদ সম্মেলনে মেক্সিকো প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট আমি কোনো বাচ্চা মেয়ে বা নারীকে দেব, যে ফুটবল ভালোবাসে এবং ওখানে যাওয়ার সুযোগ নেই।’

ক্লদিয়া শেনবাউম সঙ্গে যোগ করেন, ‘আমরা কীভাবে বেছে নেব, সেই সিদ্ধান্ত নিচ্ছি। তবে ০০০০১ নম্বর টিকিটটি আমি কোনো মেয়েকে দিয়ে দেব, যে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে পারে।’

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা