হোম > খেলা

২১৭ রানের বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ভালোই প্রতিরোধ গড়েছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষ রক্ষা করতে পারল না। টি ব্রেকে যাওয়ার মিনিট বিশেক আগে অলআউট হলো ২৯১ রানে। সিলেটের পর মিরপুরে বড় ব্যবধানে জিতল বাংলাদেশ। সেই সঙ্গে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জয়।

মিরপুরে মাইলফলকের ম্যাচে দারুন পারফরম্যান্স দেখান শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে ক্যারিয়ারের শততম টেস্ট কে স্মরণীয় করে রাখলেন মুশফিক। বল হাতে এই টেস্ট স্পিনার তাইজুল ইসলামের জন্য ও মাইলফলক হয়ে থাকবে। টেস্টে এখন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৫০ উইকেটের মালিক তাইজুল।

৬ উইকেটে ১৭৬ রানে দিন শুরু করা আয়ারল্যান্ড ৫ম দিনে টিকে ছিল ৫৯.৩ ওভার। প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর মনে হচ্ছিল যে কোন মুহূর্তে গুটিয়ে যেতে পারে আইরিশরা। তবে কার্টিস ক্যাম্ফারের সঙ্গে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন গ্যাভিন হোয়ে। দুজন মিলে ৯ম উইকেট জুটিতে ১৫১ বলে যোগ করেন ৫৪ রান। তাদের ওই প্রতিরোধ ভাঙে হাসান মুরাদের বলে গ্যাভিন হোয়ে। পরের বলেই ফেরেন ম্যাথিউ হ্যামফ্রিস। তাতেই অলআউট হয় আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ শিকার করেন চারটি করে উইকেট। মুরাদ ৪৪ রানে ও তাইজুল ১০৪ রান খরচ করে ৪ টি করে উইকেট শিকার করতে।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?