হোম > খেলা

অবশেষে সিলেটের জয়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

‘একটাই অনুরোধ! জয় উপহার দাও’- এমনসব প্ল্যাকার্ড নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে হাজির দর্শকরা। স্বাগতিক দর্শকদের আর হতাশায় ডুবায়নি সিলেট স্ট্রাইকার্স। প্রথম জয়ের খোঁজে মাঠে নামা ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে। আসরের প্রথম তিন ম্যাচে হারের পর প্রথম জয়ের দেখা পেল সিলেট।

৪২ রানে তিন উইকেট হারিয়ে সিলেট চলে যায় খাদের একদম কিনারায়। সেখান থেকে দলকে টেনে তোলেন লোকাল স্টার জাকির হাসান। ২৭ বলে খেলেন ৫৮ রানের ইনিংস। তার ওই ব্যাটিংয়ের পরই মূলত আত্মবিশ্বাস বেড়েছে স্বাগতিকদের। রনি তালুকদার, জাকের আলী অনিক ও আরিফুল হকরা খেলেছেন হাত খুলে। তাতে ৮ বল আগে দলটি নিশ্চিত করে জয়। ঢাকার হয়ে ফারমানউল্লাহ শাফি ও শুভম রঞ্জানে দুইটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে একাদশে ফেরা লিটন দাসের ৪৩ বলে ৭৩ রানে ভর করে ৬ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ পায় সিলেট। পাশাপাশি মুনিম শাহরিয়ার ৪৭ বলে করেন ৫২ রান।

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত