হোম > খেলা

আইপিএলের চাইতে টেস্ট পাঁচ ধাপ এগিয়ে

মনে করেন কোহলি

স্পোর্টস ডেস্ক

বরাবরই টেস্টের প্রতি নিজের ভালোবাসা, ভালোলাগার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আরও একবার ক্রিকেটের আদি সংস্করণের প্রতি অগাধ সম্মান দেখালেন এই তারকা ব্যাটার। তার মতে, আইপিএলের শিরোপা জেতার মুহূর্ত টেস্টের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে।

পাঞ্জাব কিংসকে ৬ রানের হারিয়ে সদ্য সমাপ্ত আইপিএলের শিরোপা জিতেছে কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এটা কোহলির প্রথম শিরোপা। আইপিএল শিরোপা উঁচিয়ে ধরার পর কোহলি বলেন, ‘আইপিএলে শিরোপা জেতা আমার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি। এরপরও আমি বলব এটা টেস্ট ক্রিকেটের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে থাকবে। টেস্ট ক্রিকেটের মূল্যায়ন আমার কাছে এমনই। আমি টেস্ট ক্রিকেটকে এতোটাই ভালোবাসি।’

সাবেক ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘তরুণ ক্রিকেটারদের বলব তোমরা টেস্টকে শ্রদ্ধা করো। কারণ এই সংস্করণে ভালো খেলতে পারলে তুমি যেখানেই যাবে মানুষ তোমার সঙ্গে করমর্দন করতে চাইবে। আর বলবে, তুমি ক্রিকেটটা ভালো খেলছো।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল