হোম > খেলা

রিয়ালের কষ্টার্জিত জয়, আর্সেনালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল'র প্রথম লেগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। অবশ্য দুই দলের জয়ের ধরন ছিল দুই রকম। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। অন্যদিকে পিএসভি আইন্দহোভেনকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে গানাররা।

সান্তিয়াগো বার্নাব্যুতে বল দখলে প্রায় সমানে সমান হলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। এগিয়ে যেতেও বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ মিনিটে ফেদে ভালভার্দের বাড়ানো বলে বাঁ পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ৩২ মিনিটে অ্যাতলেটিকোকে ম্যাচে ফেরান জুলিয়ান আলভারেজ। ৫৫ মিনিটে আবারও রিয়ালকে এগিয়ে নেন ব্রাহিম দিয়াস। বাকি সময়ে গোলটার শোধ দিতে পারেনি সফরকারী দল।

ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ দুই ম্যাচে জয়হীন আর্সেনাল। তার ওপর চোটের কারণে গ্যাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লিদের পায়নি তারা। যদিও এসবের কারণে আর্সেনালের খেলায় কোনো প্রভাব পড়েনি। ফিলিপস স্টাডিওনে তাদের হয়ে জোড়া গোল করেন ওডেগার্ড। এছাড়া একবার করে জালের দেখা পান টিম্বার, নোয়ানেরি, মেরিনো, ট্রোসার্ড ও ক্যালাফিওরি। আইন্দহোভেনের হয়ে একবার ব্যবধান কমান ল্যাং। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোলের রেকর্ড গড়ল আর্সেনাল।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক, একাদশে নেই লিটন

জালে বল জড়িয়েই কেঁদেছেন মেসি, ম্যাচ শেষে জানালেন কারণ

মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, অবসরের ভাবনাতেই আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ

অস্ট্রিয়ার কাছে লড়াকু জর্ডানের হার

বল দখলে হিরো, গোল করায় বিগ জিরো!

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা