হোম > খেলা

ভারতে ঐতিহাসিক সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

জেতার জন্য সব রকম চেষ্টাই করলেন বিরাট কোহলি। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় সেঞ্চুরিও হাঁকালেন। কোহলি জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন ঠিকই, কিন্তু তার দল পেল না জয়ের দেখা। তৃতীয় ওয়ানডেতে তার শতককে ম্লান করে ৪১ রানে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ে ভারতের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। তিন ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে। শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ২৯৬ রান তুলতেই থেমে যায় ভারতের ইনিংস।

ইন্দোরে ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। আর আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ৮৫তম শতক। দলকে উপহার দেন ১২৪ রানের দাপুটে এক ইনিংস। ১০৮ বলের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও তিনটি ছক্কার মার। নিতিশ ৫৭ বলে ৫৩ রান আর ৫৩ বলে ৫২ রান করেন হারশিত।

নিউজিল্যান্ডের জার্সিতে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস গড়েন ২১৯ রানের বিশাল জুটি। ৮৮ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০৬ রান করেন ফিলিপস। আর ১৩১ বলে ১৫ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১৩৭ রান করেন মিচেল।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ে বড় উন্নতি বাংলাদেশি ক্রিকেটারদের

স্কটল্যান্ডে ঈদ উদযাপন জ্যোতিদের

৩২ জনের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা

‘গুরু’ হতে চান না ক্লেমেন্ট, তবু তার মডেলে বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

সালাহর স্বপ্ন, সাফল্য আর রূপান্তরের অ্যানফিল্ড অধ্যায়

কাতারের ‘নায়কদের’ নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল

ধর্ষণ মামলার অভিযুক্ত ফুটবলারকে নিয়ে বিশ্বকাপে ঘানা

টিভিতে আজ দেখবেন ফ্রেঞ্চ ওপেনের খেলা

বাংলাদেশ সফরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে

রোনালদো নন, পর্তুগালের ‘আসল বস’ ব্রুনো!