হোম > খেলা

ব্যালন ডি’অর জিতে যে অভিজাত ক্লাবে দেম্বেলে

স্পোর্টস ডেস্ক

এবারের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন উসমান দেম্বেলে। বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি স্বরূপ এ ট্রফি জিতে একটি চক্রও পূরণ করে ফেলেছেন ফরাসি এ তারকা ফরোয়ার্ড। তাতে চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ ও ব্যালন ডি’অর জয়ী তারকাদের অভিজাত ক্লাবে নিজের নাম লিখে ফেলেছেন দেম্বেলে।

আর প্রাপ্তির ভান্ডার প্রথম যোগ হয় বিশ্বকাপের সোনালি ট্রফি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার হৃদয় ভেঙে বিশ্বকাপ শিরোপা উপহার দেন ফ্রান্সকে। সেই বিশ্বকাপে অবশ্য দেম্বেলে খেলার সুযোগ পেয়েছে খুব কম। সেবারের বিশ্ব আসরে চার ম্যাচে সব মিলিয়ে খেলেন ১৬৫ মিনিট। যদিও সেমিফাইনাল ও ফাইনালে ছিলেন বেঞ্চে বসে।

গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) উপহার দেন চ্যাম্পিয়নস লিগের ট্রফি। ফরাসি জায়ান্ট ক্লাবটিকে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব উপহার দেওয়ার মিশনে দেম্বেলে নিজে গোল করেন ৮টি। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬টি গোল। এবার তো জিতে নিলেন ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড। তাতেই পূর্ণতা পেল তার বিশেষ সেই চক্রটি।

সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কানাডার ঐতিহাসিক জয়ের ম্যাচে পা ভাঙল ইসমাইল কোনের

ব্রাজিলের জয়ে ফেরা নাকি হাইতির চমক

হাইতির বিপক্ষে ‘নতুন ব্রাজিল’, আনচেলত্তির ছকে বড় বদলের ইঙ্গিত

অস্ট্রিয়ার জন্য নতুন ছক, একাদশে দুই বদলের ইঙ্গিত স্কালোনির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট কাটল মেক্সিকো

ছেলের বিশ্বকাপ দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

ডেভিডের হ্যাটট্রিকে বিধ্বস্ত কাতার