হোম > খেলা

১৩ মিনিটেই অলআউট আয়ারল্যান্ড

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

দ্বিতীয় দিনের সকালে অলআউট হওয়ার অপেক্ষায় ছিল আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আইরিশরা অলআউট হয়েছে ২৮৬ রানে। আইরিশদের শেষ দুইটি উইকেট নেন হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৮ উইকেটে ২৭০ রান তোলে আয়ারল্যান্ড। ৩০০'র আগে আইরিশদের আটকে রাখতে পারায় বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসা হাসান মাহমুদ বলেছিলেন প্রথম দিনে তারা সফল। দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত ফেরাতে চান আইরিশদের বাকি দুই ব্যাটারকে।

দিনের শুরুতে আয়ারল্যান্ডের ডেরায় আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তাইজুল ফেরান ম্যাথিউ হ্যামফ্রিসকে। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তার ব্যাটে আসেনি কোন রান।

অন্যদিকে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া ব্যারি ম্যাকার্থি ৬৪ বলে করেন ৩১ রান।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের দুই ব্যাটার পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল ফিফটির দেখা পেয়েছিলেন। বাংলাদেশের হয়ে স্পিনার মেহেদি হাসান মিরাজ ৫০ রানে তিন উইকেট নিয়েছেন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার