হোম > খেলা

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

স্পোর্টস রিপোর্টার

দিনকয়েক ধরে গুঞ্জন ছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ফিক্সিং অভিযোগ তদন্ত করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। এ অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আজ বিবৃতিতে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে, সেটা মিথ্যা। অ্যালেক্স মার্শাল নিজে বিষয়টি বিসিবিকে নিশ্চিত করেছেন। সেখানে আরো বলা হয়েছে, অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, বিসিবি সভাপতিকে নিয়ে আমার অধীনে কোনো তদন্ত হচ্ছে না। এটা পুরোপুরি মিথ্যা ও গুজব।

এ গুজবে বিসিবি সভাপতির সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে জানানো হয়েছে বিসিবির বিবৃতিতে। ইতোমধ্যে যেসব ফেসবুক পেজের মাধ্যমে এ গুজব ছড়ানো হয়েছে, তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আজ এ সাধারণ ডায়েরি করা হয় বলে জানানো হয়েছে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার