হোম > খেলা

মুজারাবানিকে উইকেট দিয়ে ফিরলেন শান্ত

স্পোর্টস রিপোর্টার

সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর মমিনুল হক সৌরভকে নিয়ে ভালোই প্রতিরোধ গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ফিফটি করার পথে ছিলেন বাংলাদেশ দলপতি। কিন্তু উইকেটে টিকে গিয়েও নিজের ইনিংস বড় করতে পারলেন না।

৮৪ রানে দুই উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। ৩০ রানে অপরাজিত ছিলেন স্বাগতিক অধিনায়ক শান্ত। অপরপ্রান্তে ২১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনের খেলা শুরু করেন মমিনুল। দুপুরের খাবার শেষে ক্রিজে এসে ভালোই ব্যাটিং করছিলেন তারা।

তবে দলীয় ৯৮ রানে আত্মহুতি দেন শান্ত। ব্লেসিং মুজারাবানির করা শট ডেলিভারি কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ওয়েসলে মাধেভেরের হাতে ধরা পড়েন। তার আগে ৬৯ বলে ৬ চারের সাহায্যে ৪০ রান করেন তিনি। শান্তর বিদায়ের পর পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অপরপ্রান্তে ব্যাট করছেন মমিনুল। এর আগে দলীয় ৩২ রানে সাদমান ও জয়কে হারায় বাংলাদেশ। আউট হওয়ার আগে এই দুইজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ১২ ও ১৪ রান।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার