হোম > খেলা

বিশ্বকাপে স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক

স্কটল্যান্ড সবশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। ইতিহাস গড়া ফের বিশ্বকাপের মঞ্চে উঠল ইউরোপের দেশটি। বাছাইয়ের লড়াইয়ে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটল স্কটিশরা। একই রাতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে বিশ্বকাপের টিকিট কেটেছে বেলজিয়াম, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড এবং অস্ট্রিয়া।

এর আগে নরওয়ে, নেদারল্যান্ডস ও জার্মানিও তাদের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করেছিল। সব মিলিয়ে ইউরোপের ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল।


মঙ্গলবার রাতে তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করে ‘ই’ গ্রুপ থেকে জায়গা পেয়েছে স্পেন।

লিচেনস্টাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ‘জে’ গ্রুপ থেকে বেলজিয়াম, কসোভোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘বি’ গ্রুপ থেকে সুইজারল্যান্ড, ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে স্কটল্যান্ড এবং বসনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘এইচ’ গ্রুপ থেকে অস্ট্রিয়া মূল পর্ব নিশ্চিত করেছে। ইউরোপ থেকে আরো চারটি দল বিশ্বকাপে যাবে প্লে-অফ খেলে।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা