হোম > খেলা

পদক জেতার সুযোগ কাবাডির

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান যুব গেমসে এখনো কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। দীর্ঘদিনের এই আক্ষেপ এবার ঘুচাতে চান নারী কাবাডি খেলোয়াড়রা। পদকের দিকেই দৃষ্টি তাদের। বাংলাদেশকে প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছেন তারা।

নারী কাবাডিতে বাংলাদেশ লড়বে ভারত, ইরান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে ইরান ও ভারত শক্তিশালী দল। তবে বাকি দুই দল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডকে হারাতে পারলেই পদকের মুখ দেখবে বাংলাদেশ। পাঁচ দলের মধ্যে চতুর্থ হলেই মিলবে ব্রোঞ্জপদক। কারণ, কাবাডিতে সেমিফাইনালিস্ট দুই দলই ব্রোঞ্জপদক পায়।

ডাবল লিগ পদ্ধতিতে হবে খেলাগুলো। অন্যদিকে, বাংলাদেশ পুরুষ কাবাডি দল লড়বে শক্তিশালী ভারত, পাকিস্তান, ইরান, কাতার, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে। এই বিভাগেও ডাবল লিগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এখানেও চতুর্থ হলেই মিলবে ব্রোঞ্জপদক। এবারই পদক জয়ের সুবর্ণ সুযোগ লাল-সবুজের কাবাডির সামনে।

ডোপ সেবনে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভারত

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল

আলকারাজ-সাবালেঙ্কা-ইয়ামালের হাতে ‘অস্কার’

বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ক উন্নয়নে উদ্যোগ

বক্সিংয়ের মহী আর নেই

প্রথম দিনে বোলারদের আধিপত্য

নারী ফুটবল দলের র‌্যাংকিং অপরিবর্তিত

মোস্তাফিজ-তাসকিন-নাহিদ বিশ্রামে

নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে খেলবে না ইরান

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়নে উদ্যোগ