হোম > খেলা

ফাইনালে খেলেই রোহিত-কোহলির বিশ্বরেকর্ড

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক

রোহিত শর্মা ও বিরাট কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলতে নেমে নতুন এক কীর্তি গড়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের সঙ্গে এ বিশ্বরেকর্ডে নিজের নাম লিখেছেন বর্ষীয়ান সাবেক ক্যাপ্টেন বিরাট কোহলি। আইসিসির স্বীকৃত টুর্নামেন্টে সর্বাধিক ৯ বার শিরোপা নির্ধারণী ম্যাচে খেললেন ক্রিকেট দুনিয়ার দুই সুপারস্টার। দুজনে ছাড়িয়ে গেছেন যুবরাজ সিংয়ের ৮ ফাইনাল খেলার আগের রেকর্ড।


রোহিত আইসিসি ইভেন্টে প্রথমবারে ফাইনাল খেলেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেন বিরাট কোহলি। দুজনেই নিজের প্রথম ফাইনালেই পেয়েছিলেন শিরোপার স্বাদ। পরে রোহিত-কোহলি ফাইনালে খেলেন ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপে। ২০২৩ থেকে ২০২৫ সালের মাঝে খেলেন আরো চারটি আইসিসি ফাইনাল।
আগের রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের। সাবেক এ তারকা অলরাউন্ডার খেলেছেন আইসিসি ফ্ল্যাগশিপ ইভেন্টের ৮ ফাইনালে।

রবিন্দ্র জাদেজাও এবারের ফাইনাল দিয়ে ছুঁয়ে ফেলেছেন যুবরাজের এই কীর্তি। সমান সাতটি করে ফাইনাল খেলেছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেট লিজেন্ড কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার