হোম > খেলা

‘এলিয়েন’ মেসিকে ২০২৬ বিশ্বকাপে চান ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক

ফর্ম, ফিটনেস ঠিক রেখে লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারেন কিনা সেটা এখনই বলার উপায় নেই। যদিও অ্যাঞ্জেল ডি মারিয়া এতোকিছু মানতে চান না। যাই হোক না কেন, মেসিকে আসন্ন বিশ্বকাপে দেখতে চান তিনি। এলএমটেনকে এলিয়েন মনে করেন বিশ্বকাপ জয়ী ফুটবলার।

২০২৪ কোপা আমেরিকা জিতে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ডি মারিয়া। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে জেতানোর পথে গোল করেন এই উইঙ্গার। দেশের কথা ভেবে আরো একবার বিশ্বমঞ্চে মেসির জাদুকরী পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন ডি মারিয়া।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মেসিকে পরবর্তী বিশ্বকাপে দেখতে চাই। সে এখন কেমন আছে, সামনের দিনগুলোতে তার সঙ্গে কি ঘটবে সেটা কোনো বিষয় নয়। তাকে বিশ্বকাপ খেলতেই হবে।’

ডি মারিয়া আরো বলেন, ‘মেসি আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যায়। দর্শকদের রোমাঞ্চিত করতে পারে। সে এমনই। দিয়েগো ম্যারাডোনাও ঠিক এমনি ছিলেন। তারা দুজনই অন্য গ্রহের। আমাদের এটা উপভোগ করতে হবে। আশা করি আসন্ন বিশ্বকাপের আগে মেসি সুস্থ থাকবে। সে হচ্ছে এলিয়েন।’

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি