হোম > খেলা

ব্রাদার্সের কাছে হারল আবাহনী

ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার

বাজে সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেকর্ড ষষ্ঠবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর। টানা কয়েকটি ম্যাচ ধরে জয়ের দেখা পাচ্ছে না ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি। দুর্ভাগ্যটা আরেকটু বড় হলো আজ। ফেডারেশন কাপেও হার মেনেছে দলটি। আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে দূরপাল্লার শটে একমাত্র জয়সূচক গোলটি করেন মনির আলম। আবাহনীর গোলরক্ষক মিতুল মার্মাকে বোকা বানিয়ে জাল কাঁপান ব্রাদার্সের লেফট ব্যাক।

ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ধরাশায়ী করেছে ফকিরেরপুলকে। টানা দুই হারে শূন্য পয়েন্টে পাঁচ দলের গ্রুপের তলানিতে পড়ে রয়েছে ফকিরেরপুল। আবাহনী ও পিডব্লিউডির সংগ্রহ সমান তিন পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে পিডব্লিউডি। চার পয়েন্টের পুঁজি নিয়ে গ্রুপে সবার ওপরে রয়েছে ব্রাদার্স। আর রহমতগঞ্জ এক পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার