হোম > খেলা

জয়ে শুরু আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক

একমাত্র টেস্টে হারলেও টি-টোয়েন্টিতে আফগানিস্তানের শুরুটা হলো দুর্দান্ত। প্রথম ম্যাচেই পেল জয়। স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে ৫৩ রানে।

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের বিশাল পুঁজি গড়ে আফগানরা। ইব্রাহিম জাদরান ৫১ ও রহমানুল্লাহ গুরবাজ ৩৯ রান এনে দেন। আজমাতুল্লাহ ওমরজাই ২৭, সেদিকুল্লাহ আতাল ২৫ ও শহীদুল্লাহ ২২* রান এনে দেন। সিকান্দার রাজা পেয়েছেন তিন উইকেট। দুটি উইকেট পেয়েছেন ব্লেসিং মুজারাবানি।

জবাবে ১২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। আফগানদের হয়ে মুজিব উর রহমান ৪টি আর আজমাতুল্লাহ ওমরজাই ৩টি উইকেট নেন। দুটি উইকেট গেছে আব্দোল্লাহ আহমদজাইয়ের পকেটে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ১৮০/৬, ২০ ওভার (ইব্রাহিম ৫১, গুরবাজ ৩৯; রাজা ৩/২০)।

জিম্বাবুয়ে : ১২৭/১০, ১৬.১ ওভার (মাপোসা ৩২, বেনেট ২৪, ব্রাড ২৪; মুজিব ৪/২০ ও ওমরজাই ৩/২৯)।

ফল: আফগানিস্তান ৫৩ রানে জয়ী।

ম্যাচসেরা: আজমাতুল্লাহ ওমরজাই।

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি