হোম > খেলা

দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে হেরে বিদায় রিয়ালের

কোপা দেল রে

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হার মেনেছে রিয়াল মাদ্রিদ। জেদ্দায় গত রোববার এই হারের পর জাবি আলোনসো প্রধান কোচের পদ হারিয়েছেন। নতুন কোচ আলভারো আরবেলোয়া তো অভিষেক ম্যাচেই দেখলেন দুঃস্বপ্ন। কেননা, কোপা দেল রের শেষ ষোলোয় আলবাসেত দিয়েছে অঘটনের জন্ম। স্প্যানিশ ফুটবলে দ্বিতীয় স্তরের ক্লাবটির কাছে রিয়াল হার মেনেছে সেই ৩-২ ব্যবধানে। আরবেলোয়াকে কি এবার দায়িত্ব ছাড়তে হবে- এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে।

ম্যাচের ৪২ মিনিটে মিডফিল্ডার জাভি ভিলারের হেডে করা গোলে এগিয়ে যায় আলবাসেত। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫‍+৩) রিয়ালকে সমতায় ফেরান মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ৮২ মিনিটে ফরোয়ার্ড জেফটে বেতানকোরের গোলে ফের এগিয়ে যায় আলবাসেত। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে (৯০‍+১) রিয়াল সমতায় ফেরে ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়ার গোলে। ইনজুরি টাইমের (৯০‍+৩) একেবারে শেষ মুহূর্তে বেতানকোরের শট গোলরক্ষক আন্দ্রে লুনিনের মাথার ওপর দিয়ে কাঁপিয়ে দেয় রিয়ালের জাল।

রিয়াল কোচ আরবেলোয়া হারের দায়টা নিজের কাঁধে তুলে নিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ক্লাবে ড্র, বাজে ফল, ট্র্যাজেডি সবই বলতে পারেন। তাহলে ভাবুন এমন একটি হার কেমন হতে পারে। এটা কষ্টের, বিশেষ করে নিচু স্তরের দলের বিপক্ষে। অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। দায় আমার। দল কীভাবে খেলবে, বদলি- এসব ব্যাপারে সিদ্ধান্তগুলো আমার।’

রিয়াল হেরে বিদায় নিলেও আরবেলোয়া এসব নিয়ে ভাবছেন না, ‘লোকে এটাকে ব্যর্থতা মনে করলে আমার আপত্তি নেই। আমার মতে, সফলতার পথেই ব্যর্থতা থাকে। এই শব্দে আমার ভয় নেই। জীবনে অনেক ব্যর্থ হয়েছি।’

রিয়ালের ডাগআউটে ব্যর্থতার গ্লানি থাকলেও প্রতিপক্ষ ভেসে বেড়িয়েছে দারুণ খুশির ভেলায়। আলবাসেতের ফরোয়ার্ড বেতানকোর তেমনটিই জানালেন, ‘ফুটবলে এরচেয়ে বড় কোনো কিছু আমার জীবনে ঘটেনি। এমন কিছুর স্বপ্নই দেখেছি। ৯ বছর আগে ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলাম। এখন স্বপ্ন দেখি, কঠোর পরিশ্রম করি আর দেখুন এখন কোথায় দাঁড়িয়ে! এটা আমাদের প্রাপ্য ছিল।’

জালে বল জড়িয়েই কেঁদেছেন মেসি, ম্যাচ শেষে জানালেন কারণ

মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, অবসরের ভাবনাতেই আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ

অস্ট্রিয়ার কাছে লড়াকু জর্ডানের হার

বল দখলে হিরো, গোল করায় বিগ জিরো!

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ