হোম > খেলা

৮৫ রানে থামল রংপুর

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের এলিমিনেটরে সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াই করার মতো পুঁজিও পেল না রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে ৮৫ রানে অলআউট হয় নুরুল হাসান সোহানের দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদদের দারুণ বোলিংয়ে তাদের কোনো স্বীকৃত ব্যাটার ভরসা দিতে পারেননি। ২৩ রান করেন দলপতি সোহান। সেটাও ২৫ বল খেলে।

শেষদিকে আকিফ জাভেদ ব্যাট হাতে না দাঁড়ালে ৫০ এর আগেই গুটিয়ে যেতো রংপুর। শেষ ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে ১৮ বলে ৩২ রান করেন এই পাকিস্তানি বোলার। রংপুরকে ১০০’র আগে গুটিয়ে দিতে সমান ৩টি করে উইকেট নেন মিরাজ ও নাসুম। এজন্য ১০ রান খরচ করেন মিরাজ। অন্যদিকে নাসুম দেন ১৬ রান।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার