হোম > খেলা

ইতিহাস গড়ার পথে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

যেসব ফুটবলাররা রোজা রেখে মাঠে নামেন লামিনে ইয়ামাল তাদের মধ্যে অন্যতম। সম্প্রতি রোজা রেখে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এবার স্পেন জাতীয় দলের হয়ে একই কাজ করে ইতিহাস গড়তে যাচ্ছেন এই তরুণ ফরওয়ার্ড।

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আগামী ২১ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে স্পেন। ২৪ মার্চ ফিরতি লেগে ডাচদের মুখোমুখি হবে স্প্যানিশরা। দুটি ম্যাচেই রোজা রেখে খেলবেন ইয়ামাল। এমনটাই জানিয়েছে স্পেনের ক্রীড়াভিত্তিক প্রচারমাধ্যম মার্কা। তাতেই রোজা রেখে মাঠে নামা দেশটির প্রথম ফুটবলার বনে যাবেন বার্সা তারকা।

নেদারল্যানন্ডসের বিপক্ষে আসন্ন কোয়ার্টার ফাইনালের দুই লেগের জন্য ইতোমধ্যে স্পেন জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ইয়ামাল। সতীর্থদের সঙ্গে তার অনুশীলনের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার তার মাঠে নামার অপেক্ষা।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?