হোম > খেলা

জাতীয় দলে ছিলেন না বলেই জিএসএলে খেলেছেন সোহান

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও গ্লোবাল সুপার লিগ (জিএসএল) হয়েছে প্রায় একই সময়ে। রংপুর রাইডার্সের হয়ে জিএসএল খেলতে গিয়েছেন বলেই জাতীয় দলের হয়ে খেলেননি নুরুল হাসান সোহান। এমন কথা শোনা গেছে বেশ কয়েকবারই। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে জানান, জাতীয় দলে সু্যোগ পাননি বলেই জিএসএল খেলতে গিয়েছিলেন।

অস্ট্রেলিয়া সফরের আগে লম্বা ক্যাম্প করেছে ‘এ’ দল। চট্টগ্রামে খেলেছে তিনটি প্রস্তুতি ম্যাচ। ওই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সোহান জানান ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে যাচ্ছেন। এই নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় শেখার প্রসেস এটা আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখতেই আছি। শিখবো, এটা পার্ট অব লাইফ। আমার কাছে মনে হয় মেইন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো। এবং প্রতিটা খেলোয়াড়, যারা আমাদের সঙ্গে টিম ম্যানেজম্যান্ট আছে— তাদের লক্ষ্য ট্রফি জেতার।’’

টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বিশ্বাস রেখে বলেন, ‘অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তান এ দল আছে, নেপাল জাতীয় দল আছে। ওখানে যে দলগুলো আছে, যাওয়ার পর স্টাডি করার সুযোগ পাবো। আমার কাছে মনে হয় সব দলগুলোই ভালো, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ টুর্নামেন্ট হবে। ওই কন্ডিশনে ভালো করার এটা একটা সুযোগ।’

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি