হোম > খেলা

লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান হামজার

স্পোর্টস ডেস্ক

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে ঘিরে অনেক আশা ছিল বাংলাদেশের ভক্তদের। কিন্তু ২-১ গোলে হেরে সে আশা রূপ নিয়েছে বিষাদে। এই হারের পরও হতাশায় ন্যুয়ে পড়ছেন না হামজা চৌধুরী। লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই তারকা ফুটবলার।

হারলেও সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো খেলে কাঙ্খিত লক্ষ্যে যেতে চান হামজা।

সিঙ্গাপুরের কাছে হারের পর বুধবার (১১ মে) ভোরে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। তার আগেই নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার লিখেছেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে পারিনি। কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ আমরা সবেমাত্র শুরু করছি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই যেখানে যেতে চাই সেখানে পৌঁছে যাব। ভালোবাসা এবং সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ। অক্টোবরে আবার দেখা হবে।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?