হোম > খেলা

মুশফিকের অভিষেক ম্যাচের সতীর্থরা কে কোথায়

স্পোর্টস রিপোর্টার

জাভেদ ওমর বেলিম- সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এখন ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেন।

নাফিস ইকবাল- বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে কাজ করছেন নাফিস ইকবাল। খেলা ছাড়ার পর থেকে বিভিন্ন দলের ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি।

হাবিবুল বাশার সুমন- বিসিবিতে চাকরি করেন হাবিবুল বাশার সুমন। নির্বাচক, নারী উইংয়ের প্রধানের পর এখন গেম ডেভেলপমেন্ট বিভাগে চাকরি করছেন তিনি।

আফতাব আহমেদ- দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন আফতাব আহমেদ। সেখানে একটি ক্রিকেট একাডেমিতে হেড কোচ হিসেবে কাজ করছেন আফতাব।

মোহাম্মদ আশরাফুল- বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন মোহাম্মদ আশরাফুল। এর আগে খেলা ছাড়ার পর বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করছেন তিনি।

খালেদ মাসুদ পাইলট- বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মাসুদ পাইলট। সেখানে এইচপি বিভাগের দায়িত্বে আছেন।

মোহাম্মদ রফিক- খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ রফিক।

মাশরাফি বিন মর্তুজা- ক্রিকেটকে বিদায় জানানোর আগে রাজনীতিতে জড়িয়ে পড়েন মাশরাফি বিন মর্তুজা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক আছেন।

আনোয়ার হোসেন মনির- বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে কোচ হিসেবে চাকরিরত আছেন তিনি।

শাহাদাত হোসেন রাজিব- এখনো ক্রিকেট ছাড়েননি। তবে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন এমনটাও বলা যায় না। বিভিন্ন বিতর্কে জড়িয়ে ক্রিকেট থেকে একরকম দূরেই আছেন শাহাদাত হোসেন রাজিব।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার