হোম > খেলা

উৎসবে শামিল ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের দেখার জন্য থাকে ভিড়। সেই ক্রিকেটাররাই এবার সাধারণ দর্শকদের কাতারে। হামজা চৌধুরী, শমিত সোম আর ফাহমিদুল ইসলামদের খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে ছিলেন ক্রিকেটাঙ্গনের তারকারাও। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এছাড়া সাবেক বিসিবি প্রধান ফারুক আহমেদকেও দেখা গেছে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন ও দেশসেরা ওপেনার তামিম ইকবালও স্টেডিয়ামে বসে উপভোগ করেন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। স্টেডিয়ামে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে সোহান লেখেন, ‘আমাদের ফুটবল দলকে উৎসাহ দিতে মাঠে।’ মাঠে উপস্থিত না থাকলেও ম্যাচ শুরুর আগে ফুটবল দলকে সমর্থন দিয়ে ইবাদত হোসেন লেখেন, ‘আজকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা।’

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হ্যাটট্রিকে সর্বকালের সেরা গোলদাতার আসনে মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো