হোম > খেলা

মাসসেরা ক্রিকেটার হলেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেন মেহেদি হাসান মিরাজ। এবার সেটার স্বীকৃতি পেলেন এই অলরাউন্ডার। এপ্রিলের ‘দ্য প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি।

ক্যারিয়ারে প্রথমবারের মতো মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন মিরাজ। সেরা হওয়ার পথে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে পেছনে ফেলেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। বুধবার (১৪ মে) এক বিবৃতিতে এপ্রিলের সেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করেছে আইসিসি।

তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন মিরাজ। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এর আগে এই পুরস্করি জিতেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজে একটি সেঞ্চুরির পাশাপাশি অফস্পিনে তিনবার ফাইফার নেন মিরাজ। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে তিন উইকেটে হেরে যায় বাংলাদেশ। সে ম্যাচে মিরাজের অবদান ১০ উইকেট ও ১২ রান। দ্বিতীয় টেস্টে আরও দুর্দান্ত ছিলেন মিরাজ। ১০৪ রানের ইনিংস খেলার পর বল হাতে নেন ৫ উইকেট। তাতে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে স্বাগতিকরা।
বাংলাদেশ থেকে আইসিসির মাসসেরা যারা

মুশফিকুর রহিম ২০২১, মে

সাকিব আল হাসান ২০২১, জুলাই

সাকিব আল হাসান ২০২৩, মার্চ

নাহিদা আক্তার ২০২৩, নভেম্বর

মেহেদি হাসান মিরাজ ২০২৫, এপ্রিল

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?