হোম > খেলা

একই দিন ফের শুরু হচ্ছে আইপিএল-পিএসএল

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাতের কারণে গত শুক্রবার সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তানে সুপার লিগের (পিএসএল) এবারের আসরের খেলা। এবার বন্ধের মতো ফের একই দিন শুরু হচ্ছে এই দুই ফ্রাঞ্চাইজি লিগ।

টানা কয়েকদিন ধরে সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে রাজি হয় পাকিস্তান ও ভারত। তাই শোনা যাচ্ছিল ফের মাঠে গড়াবে আইপিএল ও পিএসএলের বাকি অংশের ম্যাচগুলো। এই লক্ষ্যে সোমবার (১২ মে) দিবাগত রাতে আইপিএল শুরুর ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর মঙ্গলবার (১৩ মে) আসলো পিএসএল শুরুর ঘোষণা। দুটি টুর্নামেন্টই ফের শুরু হবে আগামী শনিবার (১৭ মে)।

পিএসএলের এবারের আসরে বাকি আছে আরও আট ম্যাচ। ২৫ মে ফাইনাল দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন রাজা নাকভি বলেন, ‘পিএসএল যেখানে স্থগিত হয়েছিল আবার সেখান থেকেই শুরু হবে। আসুক আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ক্রিকেট উপভোগ করি।’

এদিকে আইপিএলের বাকি আছে আরও ১৬ ম্যাচ। টুর্নামেন্টটির ফাইনাল হবে ৩ জুন। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ ভেন্যুতে- মুম্বাই, ব্যাঙ্গালুরু, জয়পুর, আহমেদাবাদ, দিল্লি ও লখনৌ।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও