হোম > খেলা

ফিরলেন ইমন, হৃদয়-মিরাজের দিকে তাকিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অভিষেক হয় পারভেজ হোমেন ইমনের। সে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। করেন মাত্র ১৩ রান। যদিও দ্বিতীয় একদিনের ম্যাচেই ব্যাট হাতে দাঁড়িয়ে যান এই বাঁহাতি ওপনার। সাবলীল ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি।

অর্শতক হাঁকানো ইমনের ব্যাটে বড় কিছুর আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু তরুণ ব্যাটারের ইনিংস থেমেছে ৬৭ রানে। লঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হওয়ার আগে ৬৯ বলে ৬ চারের পাশাপাশি ৩টি ছয় মারেন ইমন। দলীয় ১১০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। ৩ উইকেট হারানোর পর এখন অধিনায়কের সঙ্গে তাওহীদ হৃদয়ের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি অতিথিদের। দলীয় ১০ রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৭ রানে আসিথা ফার্নান্দোর বলে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দেন জুনিয়র তামিম। ক্রিজে সেট হয়ে নাজমুল হোসেন শান্তও বড় ইনিংস খেলতে পারেননি। ১৪ রানে বিদায় নেন সাবেক অধিনায়ক। তার আগে ইমনের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন শান্ত।

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হ্যাটট্রিকে সর্বকালের সেরা গোলদাতার আসনে মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো