হোম > খেলা

তাসকিনের ৭ উইকেট, ঢাকার বড় পুঁজি

বিপিএলে নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

দুর্দান্ত বোলিং করেছেন ঢাকা এক্সপ্রেস

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৪ রানের পুঁজি পেয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়া রেকর্ড গড়েছেন তিনি।

ঢাকার পতন হওয়া ৯ উইকেটের মধ্যে ৭টাই নেন তাসকিন। বিনিময়ে খরচ করেন ১৯ রান। বিপিএলের এক ম্যাচে এর থেকে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। প্রথম তিন ওভারে ৪ উইকেট পান তাসকিন। নিজের শেষ ওভারে পান তিন উইকেট। তাসকিনের ক্যারিয়ার সেটা বোলিং এটি। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আমিরের দখলে। বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট নেন এই পাকিস্তানি পেসার।

দলীয় প্রচেষ্টায় রাজশাহীর বিপক্ষে এই পুঁজি পায় ঢাকা। ৪১ বলে সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন। স্টিফেন এস্কেনাজির ব্যাট থেকে আসে ৪৬ রান। ২৯ বল খেলেন তিনি। ১৩ বলে ২৪ রান করেন শুভম রঞ্জন। এছাড়া ৯ বলে ২১ রান করেন থিসারা পেরেরা। ঢাকার বাকি উইকেট দুটি ভাগাভাগি করে নেন মোহর শেখ ও হাসান মুরাদ।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার