হোম > খেলা

ধরা ছোঁয়ার বাইরে তানজিদ

স্পোর্টস রিপোর্টার

টানা হারে আগেই বিপিএল থেকে বাদ পড়া নিশ্চিত হয় ঢাকা ক্যাপিটালসের। দল বাজে সময় পার করলেও ব্যতিক্রম তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে বাকিদের ধরা ছোঁয়ার বাইরে আছেন ঢাকার এই বাঁহাতি ওপেনার।

নিজেদের সবশেষ ম্যাচে বুধবার চিটাগং কিংসকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা। শাকিব খানের মালিকানাধীন দলটির এই জয়ের নায়ক তামিম। আগে ব্যাট করে ১৪৮ রানের পুঁজি পায় চিটাগং।

জবাবে তামিমের অপরাজিত ৯০ রানের ইনিংসে ভর দিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। চিটাগংয়ের বিপক্ষে ম্যাচ শেষে বিপিএলের রান সংগ্রাহকদের তালিকার সবার ওপরে উঠে এসেছেন তামিম। ১০ ম্যাচে তার সংগ্রহ ৪২০ রান। স্ট্রাইকরেট প্রায় ১৪৪।

তালিকার দুইয়ে আছেন তামিমের সতীর্থ লিটন কুমার দাস। নয় ম্যাচে এই উইকেটরক্ষক ব্যাটার করেছেন ৩৪৮ রান। অর্থ্যাৎ তামিমের চেয়ে ৭২ রান কম। ৩৪৫ রান নিয়ে তিনে অবস্থান করছেন এনামুল হক বিজয়।

ছক্কা হাঁকানোর দিক থেকেও সবার ওপরে তামিম। ২৯ বার বলকে উড়িয়ে সীমানা ছাড়া করেছেন তিনি। ২৩ ছয় মেরে দুইয়ে আছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার খুশদিল শাহ।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার