হোম > খেলা

ভারতকে সব দলই হারাতে পারে : সিমন্স

এশিয়া কাপ

স্পোর্টস রিপোর্টার

ফিল সিমন্স

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স জানান, ভারতকে হারানো সম্ভব। এমন কী সব দলই ভারতকে হারাতে পারে।



ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, 'প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।'


সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত এগিয়ে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান সিমন্স। তার কথায়, 'দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।'

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার