হোম > খেলা

ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে মিরাজ

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদি হাসান মিরাজ। সেটার প্রভাব পড়েছে তার র‌্যাঙ্কিংয়ে। এই সংষ্করণের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা দুইয়ে উঠে এসেছেন মিরাজ। একধাপ উন্নতি হয়েছে এই অফস্পিনিং অলরাউন্ডারের।

বুধবার (৭ মে) পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। যেখানে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে মিরাজের সংগ্রহ ৩২৭ রেটিং পয়েন্ট। এটা তার ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় তারকা ক্রিকেটারের নামের পাশে আছে ৪০০ রেটিং পয়েন্ট। অর্থ্যাৎ জাদেজার চেয়ে ৭৩ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন মিরাজ।

হার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। যদিও চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে সফরকারীদের ইনিংস ব্যবধানে হারায় নাজমুল হোসেন শান্তরা। স্বাগতিকদের এই জয়ের নায়ক ছিলেন মিরাজ।

একমাত্র ইনিংসে ব্যাট হাতে করেন ১০৪ রান। এরপর বল হাতে তুলে নেন ৫ উইকেট। এর আগে প্রথম টেস্টের দুই ইনিংসেও ৫ উইকেট করে নিয়েছিলেন মিরাজ। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ১১৬ রান করার পাশাপাশি ১৫ উইকেট নেন এই অলরাউন্ডার।

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হ্যাটট্রিকে সর্বকালের সেরা গোলদাতার আসনে মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো