হোম > খেলা

১৭ বলে পোলার্ডের আরেকটি ফিফটি

স্পোর্টস ডেস্ক

কাইরন পোলার্ড

দারুণ ছন্দে রয়েছেন কাইরন পোলার্ড। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) একের পর এক বিধ্বংসী ব্যাটিং ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন এ তারকা ব্যাটিং অলরাউন্ডার। দারুণ এক ঝোড়ো হাফসেঞ্চুরিতে এ ক্যারাবিয়ান ভাঙলেন নিজের রেকর্ড।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১৮ বলে ৫৪ রানে দুর্বার এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলা এ ইনিংসটি সাজান ৫টি করে ছক্কা ও চারের মারে। তবে ফিফটি পূর্ণ করেন ১৭ বলে।

সিপিএলে পোলার্ডের দ্রুততম ফিফটির রেকর্ড এটিই। আগের দ্রুততম ফিফটি হাঁকিয়েছিলেন এই দলের জার্সি গায়ে গত বছর। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে হাফসেঞ্চুরি পেয়েছিলেন ১৯ বলে। সিপিএলের চেয়ে কম বলে ফিফটি অবশ্য পোলার্ডের আরো রয়েছে।

২০১২ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে ১৪ বলে ফিফটি করেছিলেন ক্যারিবিয়ান টি-টোয়েন্টিতে। আইপিএলের ২০২১ আসরে ১৭ বলে ফিফটি পান মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়েই ২০০৯ চ্যাম্পিয়নস লিগে ফিফটি পেয়েছিলেন ১৮ বলে।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি