হোম > খেলা

ইফতেখারের সেঞ্চুরির পরও বড় সংগ্রহ নেই ইমার্জিংয়ের

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনে বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ ইমার্জিং দল। ইফতেখার ইফতির সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৭ উইকেটে ২৪২ রান।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ৫৮ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এই ৫৮ রানের মধ্যে ৪১ রানই আসে ইফতেখার হোসেন ইফতির ব্যাটে। দলের এমন বিপর্যয়ে দারুণ ব্যাটিং করে যাওয়া ইফতি ৬ষ্ঠ উইকেটে মঈন খানকে নিয়ে গড়েন ১৭৯ রানের জুটি।

তাতে প্রাথমিক বিপর্যয় সামলে বড় সংগ্রহের আশা দেখে ইমার্জিং দল। তবে ইফতি ১০৯ ও মঈন ৯১ রানে ফিরলে আর সেই আশা পূরণ হয়নি। বাংলাদেশ দল প্রথম দিন শেষ করে ৭ উইকেটে ২৪২ রানে। প্রথম দিনশেষে অপরাজিত আছেন রিপন মন্ডল (০) ও রাকিবুল হাসান (২)।

ইফতি-মঈন জুটির দাপটের আগে মিরপুরে দিনের শুরুতে বল হাতে দাপুটে ছিলেন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বোলাররা। বিশেষ করে দাপট দেখান আন্দিলে মোকগাকেন। ২০ রানে তিন উইকেট নেওয়া এই বোলার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, শাহাদাত হোসেন দিপু ও আরিফুল ইসলামকে প্যাভিলিয়নে মোকগাকেনের পাশাপাশি দিয়ান ফোরেস্টে ও নিয়ান তুলি দুইটি করে উইকেট নেন।

শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে দেশের ১৭ তরুণ

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় ম্যাচ হেরে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ

মামুনুলের বিদায়ে আবেগ ছড়াল মাঠে-ক্রিকেটেও, মুমিনুলের কণ্ঠে শ্রদ্ধা

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো