হোম > খেলা

চতুর্থ ম্যাচে উইকেটশূন্য রিশাদ

পিএসএল

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে নিজের খেলা প্রথম তিন ম্যাচেই দারুণ বোলিং করেন রিশাদ হোসেন। তুলে নেন আট উইকেট। অবশেষে চতুর্থ ম্যাচে এসে উইকেটশূন্য থাকলেন এই বাংলাদেশি লেগস্পিনার৷ এদিন লাহোরও জিততে পারেনি। দলটির বিপক্ষে সাত উইকেটের জয় তুলে নিয়েছে পেশোয়ার।

গাদ্দাফি স্টেডিয়ামে লাহোরের পুঁজিটাই ছিল মামুলি- মাত্র ১২৯ রানের। জবাব দিতে নেমে ২০ বল হাতে রেখেই জয় তুলে নেয় পেশোয়ার। এদিন চার ওভারের কোটা পূরণ করতে পারেননি রিশাদ। বল করেছেন দুই ওভার। ইনিংসের নবম ওভারে তাকে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয়। সে ওভারে ৭ রান খরচ করেন রিশাদ। নিজের করা দ্বিতীয় তথা শেষ ওভারে ১১ রান দেন এই স্পিনার।

পেশোয়ারের পতন হওয়া তিন উইকেটের মধ্যে দুইটাই নেন শাহিন শাহ আফ্রিদি। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ২২ রান খরচ করেন লাহোর অধিনায়ক। এর আগে ব্যাট করতে নেমে ১৩ বলে একটি করে চার এবং ছয়ের সাহায্যে সমান রান করেন রিশাদ।

আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা