হোম > খেলা

রংপুর শিবিরে ‘মুরব্বি মুরব্বি’

স্পোর্টস ডেস্ক

মুরব্বি মুরব্বি উঁহু উঁহু, সংলাপটি কয়েক মাস আগে ভাইরাল হয়। পরবর্তীতে এটা নিয়ে অনেক ভিডিও, রিলস তৈরি হয়েছে। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পায় সংলাপটি। এবার এটা শোনা গেল বিপিএলের দল রংপুর রাইডার্স শিবিরে।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছে রংপুর। সেখানে দেখা যায় ফিটনেস ট্রেনিং করছেন রংপুরের পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। অন্যপ্রান্তে নেটে ব্যাটিং অনুশীলন করছেন অ্যালেক্স হেলস।

ফিটনেস ট্রেনিং শেষে চেয়ার ওপরে রাখা কফি কাপ হাতে তুলে নিতে যান ইফতিখার। ঠিক তখনই হেলস বলে উঠেন, ‘মুরব্বি মুরব্বি উঁহু উঁহু।’

পাল্টা উত্তর দিতে ভুলেননি ইফতিখার। তিনি বলেন, ‘সোনামণি সোনামণি বসো বসো।’ বলার পর কফি কাপ নিয়ে স্থান ত্যাগ করেন ইফতিখার। এরপর হতাশার অঙ্গভঙ্গি করেন হেলস। বোঝার বাকি নেই কেবলমাত্র বিনোদনের খাতিরেই ভিডিওটা করেছে রংপুর।

এবারের বিপিএলটা দারুণ যাচ্ছে রংপুরের। এখন পর্যন্ত ছয়টি ম্যাচে মাঠে নেমে সবকটিতেই পেয়েছে জয়ের দেখা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার