হোম > খেলা

রোনালদোবিহীন আল নাসরের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

জোয়াও ফেলিক্স

মাঠের লড়াইয়ে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ছিলেন বেঞ্চে বসে। তারপরও দলের পারফরম্যান্সে পড়েনি কোনো ধরনের বাজে প্রভাব। বরং সৌদি কিং কাপে গোল উৎসব করেছে সিআর সেভেনবিহীন আল নাসর।

ম্যাচের শুরু থেকে প্রতাপ বিস্তার করতে থাকে আল নাসর। মাত্র আট মিনিটেই তার ফল পেয়ে যায় তারা। প্রতিপক্ষ ফুটবলারের ভুলে এগিয়ে যায় রোনালদোর দল। ম্যাচের অষ্টম মিনিটেই আত্মঘাতী গোল করে বসেন জেদ্দার ওমর।
প্রথমার্ধে বেশ কয়েকবার চেষ্টা করেও জালের সন্ধান পাননি কোচ জর্জ জেসুসের শিষ্যরা।

বিরতির পর আল নাসর কাঁপায় প্রতিপক্ষের জাল। ৬১ মিনিটে ওয়েসলের গোলে ২-০তে লিড নেয় তারা। ১০ মিনিট পর আল নাসরকে তৃতীয় গোল উপহার দেন জোয়াও ফেলিক্স। ম্যাচের ৮৯ মিনিটে সিমাকানের গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর সতীর্থরা।

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুরু

ডারবানে প্রোটিয়াদের পেসারদের দাপট, অস্ট্রেলিয়া ১৮৭/৬

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

আরও ভালো হতে পারত- সাদমানের আক্ষেপ

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

আক্ষেপ নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা

সাদ-সোহেলের নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়নি: জামাল